জেলে সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রান্তিক জেলে সম্প্রদায়ের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে গতকাল রোববার সকালে মাগুরার আছাদুজ্জামান মিলনায়তনে বার্ষিক জেলে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সম্মেলনের আয়োজন করে মাগুরা রোভা ফাউন্ডেশন। এতে জেলে সম্প্রদায়ের দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে জেলেদের নানা সমস্যা ও দাবিদাওয়ার কথা তুলে ধরা হয়।