প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে জেলেদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা রোভা ফাউন্ডেশন এ সম্মেলনের আয়োজন করে। এবারের স্লোগান ছিল ‘বাংলাদেশের প্রান্তিক জেলেদের অধিকার ও স্বাধীনতা ত্বরান্বিতকরণ প্রকল্প’। গতকাল বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আ. গাফফার খান। সম্মেলনে অতিথিরা জেলেদের অধিকার সংরক্ষণে সব ধরনের প্রশাসনিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।