প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালীতে গত মঙ্গলবার প্রতিপক্ষের গুলিতে জাফর আলম ওরফে সোনাইয়্যা নামের এক জেলের নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহত জাফর আলমের ছোট ভাই মাহাবুব আলম মহেশখালী থানায় ১৬ জনের বিরুদ্ধে এই মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়। মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস জানান, এ ঘটনায় আটক মোস্তাক মিয়া, মোহাম্মদ বেলাল ও হেলাল উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি|