প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সাগর মোহনার খাজুরা এলাকা থেকে গতকাল শুক্রবার সকালে প্রায় দুই লাখ বাগদা পোনাসহ চার জেলেকে আটক করা হয়। উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ও কোস্টগার্ডের নিজামপুর কন্টিনজেন্ট কমান্ডার এস কে আলম অভিযান চালান। আটক জেলেরা হলেন উপজেলার মহিপুর ইউনিয়নের আবদুল মালেক, ফারুক মিস্ত্রি, আবুল কালাম মাঝি ও মো. দেলোয়ার হোসেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করেন। বাগদা পোনাগুলো আন্দারমানিক নদে ছেড়ে দেওয়া হয়।