জেলেকে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দাসপাড়ার বাসিন্দা উত্তম চন্দ্র দাস (২০) নামের এক জেলেকে মুঠোফোনে ডেকে নিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিতাস নদীর পাড় থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র সাহা জানান, উত্তমের শরীরের বুক, পেট, পিঠসহ ১০-১২টি স্থানে বর্শার আঘাতের চিহ্ন রয়েছে।