জেলেদের অলস সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন মা ইলিশের ডিম ছাড়ার সময়। ইলিশের প্রজনন নিশ্চিত করতে ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। তাই নদী থেকে ডাঙায় ফিরে এসেছেন জেলেরা। তাঁরা এখন জাল শুকানো, মেরামত এবং রং করে সময় কাটাচ্ছেন। নদীর পাড়ে মাছ ধরার ট্রলারগুলো স্থির দাঁড়িয়ে আছে। নেই কর্মব্যস্ততা, নেই ইলিশের ক্রেতা-বিক্রেতার হাঁকডাক। চট্টগ্রামের যে ফিশারিঘাট এলাকা সব সময় শত শত ক্রেতা-বিক্রেতায় সরগরম থাকত, সেই ঘাটটি এখন স্থবির। ছবিগুলো সোমবার চট্টগ্রামের কর্ণফুলী নদীর উত্তর পাড় এলাকা থেকে তোলা।

ঘাটে ভিড়ে আছে ইলিশ ধরার ট্রলারগুলো।
ঘাটে ভিড়ে আছে ইলিশ ধরার ট্রলারগুলো।
কাজ নেই, এই ফাঁকে ঘাটে নোঙর করা ট্রলারে ঘুমিয়ে নিচ্ছেন এক জেলে।
কাজ নেই, এই ফাঁকে ঘাটে নোঙর করা ট্রলারে ঘুমিয়ে নিচ্ছেন এক জেলে।
নদী থেকে জাল তুলে ডাঙায় ফিরেছেন তরুণ এই জেলে।
নদী থেকে জাল তুলে ডাঙায় ফিরেছেন তরুণ এই জেলে।
ইলিশ ধরা বন্ধ ২২ দিন। এ সময়ে জাল শুকানো এবং প্রয়োজনমতো জালের মেরামত করা হয়।
ইলিশ ধরা বন্ধ ২২ দিন। এ সময়ে জাল শুকানো এবং প্রয়োজনমতো জালের মেরামত করা হয়।
কর্ণফুলী নদীর উত্তর পাড়ে জাল বিছিয়ে রেখেছেন জেলেরা।
কর্ণফুলী নদীর উত্তর পাড়ে জাল বিছিয়ে রেখেছেন জেলেরা।
এলাকাজুড়ে বিছিয়ে রাখা হয়েছে জালের পর জাল।
এলাকাজুড়ে বিছিয়ে রাখা হয়েছে জালের পর জাল।
জাল মেরামতের সরঞ্জাম।
জাল মেরামতের সরঞ্জাম।