প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিবন্ধিত জেলেদের ছবি ওঠানো কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম। উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় ১ হাজার ৭৯১ জন নিবন্ধিত জেলের তিন দিনব্যাপী এ কার্যক্রমের আওতায় ছবি ওঠানো হবে।