জেলেদের নিরাপত্তা দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার জেলেদের নিরাপত্তা ও আইনগত অধিকার দিতে হবে, নইলে তাঁরা টিকে থাকতে পারবেন না। গতকাল বুধবার জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে ভোলা মৎস্যজীবী সমবায় সমিতি ও কোস্ট ট্রাস্ট আয়োজিত এক সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম উদ্দিন, সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদার, জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম, সাংবাদিক, ক্ষুদ্র মৎস্যজীবী ও জেলে সমিতির নেতারা।
সভায় বক্তারা বলেন, জেলেদের উন্নত মানের খাদ্য ও শিক্ষা গ্রহণ এবং বসবাসের ভালো জায়গা নেই। এ ছাড়া তাঁরা নিরাপত্তাহীনতায় ভোগেন। প্রভাবশালী জেলেরা অবৈধ জাল দিয়ে রেণু, পোনা ও জাটকা নিধন করছেন। মাছ বড় হতে দিচ্ছেন না।