জেলেদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সাগর উপকূলে জেলেদের নিরাপত্তার দাবিতে গতকাল রোববার সকাল ১০টায় শহরের প্রধান সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ফিশিং বোট শ্রমিক ইউনিয়ন। ইউনিয়নের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল হালিম, পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান, গণফোরাম নেতা গিয়াস উদ্দিন, জেলা শ্রমিক জোটের সভাপতি মো. ইলিয়াছ, ট্রলারের মাঝি জাকির উল্লাহ, বাবুল আহমদ, জাফর আলম প্রমুখ। আবদুল হালিম বলেন, ১২টির বেশি জলদস্যু বাহিনীর অত্যাচারে জেলেরা সাগরে মাছ ধরতে পারছেন না। গত দুই দিনে উত্তর নুনিয়াছটার মোজাম্মেল হকের তিনটি, নজির আহমদের একটি ও আমির হোসেনের দুটি ট্রলারে দস্যুরা লুটপাট চালিয়েছে। এ সময় দস্যুদের গুলিতে ১৯ জেলে আহত হয়েছেন। দস্যুদের গুলিতে আহত শহরের ঘোনাপাড়ার জেলে নুর মোহামঞ্চদ (৩৭) বলেন, দস্যুরা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে ট্রলারের মাছ ও জাল লুট করে। প্রতিবাদ করলে মারধর করা হয়। অনেকে জেলেদের হাত-পা বেঁধে সাগরে নিক্ষেপ করে।