জেলেদের নিরাপত্তায় চার প্রতিষ্ঠানের সঙ্গে এয়ারটেলের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্র উপকূলের মৎস্যজীবী সম্প্রদায়কে ডিজিটাল টেলিকম সিস্টেম-সুবিধা দেওয়ার জন্য এয়ারটেল বাংলাদেশ লিমিটেড গতকাল শনিবার কেয়ার বাংলাদেশ, অক্সফাম, ক্যাম্পেইন ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুড (সিএসআরএল) ও সেন্টার ফর গ্লোবাল চেঞ্জের (সিজিসি) সঙ্গে চুক্তি করেছে। এই প্রযুক্তির ফলে এয়ারটেল তাদের নবনির্মিত টাওয়ারের মাধ্যমে প্রতিটি মাছ ধরার ট্রলারে সংরক্ষিত ডিজিটাল টেলিকম যন্ত্রে অগ্রিম সতর্কবার্তা পৌঁছে দেবে, যা জেলেরা সহজেই জানতে পারবেন। এয়ারটেলের বনানীর প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস টবিট, কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নিক সাউদার্ন, অক্সফাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর গ্যারেথ প্রাইস জোনস ও সিজিসির নির্বাহী পরিচালক আহসান উদ্দীন আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এয়ারটেলের প্রধান বিক্রয় ও বিপণন কর্মকর্তা অভয় শেঠ, হেড অব মার্কেটিং নোমান ফখর, ভেসেল ট্র্যাকিং সিস্টেম প্রজেক্টের লিডার কাজী আবু সাঈদ, হেড অব রেভিনিউ প্ল্যানিং মাহবুব হোসেন, সিএসআরএলের স্টিয়ারিং কমিটির সদস্য শিরিন আক্তার ও শারমিন নীলোর্মি, সদস্যসচিব জিয়াউল হক এবং কেয়ার বাংলাদেশের গ্রোগ্রাম ডেভেলপমেন্ট ডিরেক্টর সেলিম রেজা। বিজ্ঞপ্তি।