জেলেদের পরিচয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে মৎস্য অধিদপ্তরের অধীনে জেলেদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করেছেন বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমান। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন পৌরসভার মেয়র এ জি এম বাদশাহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, যুগ্ম সম্পাদক মহসিন আলম, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা তহিদুল ইসলাম। তহিদুল ইসলাম বলেন, উপজেলায় ১ হাজার ৬৯৭ জন জেলেকে পরিচয়পত্র প্রদান করা হয়েছে।