জেলেদের পরিচয়পত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটায় জেলেদের মধ্যে পরিচয়পত্র (কার্ড) বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার পাথরঘাটা পৌরসভার ২৭৯ জেলের মধ্যে পরিচয়পত্র বিতরণ করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় পাথরঘাটার ইউএনও শাখাওয়াত হোসেন সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, ভাইস চেয়ারম্যান জামাল আহম্মেদ, পৌরসভার মেয়র মল্লিক মোহাম্মদ আইউব প্রমুখ। পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন জানান, পর্যায়ক্রমে নিবন্ধন চূড়ান্ত করা সাত হাজার ৩৯৯ জন জেলেকে পরিচয়পত্র দেওয়া হবে।