জেলেদের মধ্যে জাল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গতকাল শনিবার দুপুরে জেলেদের মধ্যে জাল বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ এলাকার জনগণের দারিদ্র্য বিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় ‘জাল বিনিময় কার্যক্রম’ অনুষ্ঠিত হয়। ইউএনও পঙ্কজ ঘোষের সভাপতিত্বে পৌরসভাসহ উপজেলার চারটি ইউনিয়নের ১২০ জন জেলের মধ্যে ৩০০ ফুট দৈর্ঘ্যের মোট ১২টি বেড় জাল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ কাজী কেরামত আলী। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শীলা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।