প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদীতে প্রভাবশালী ব্যক্তিদের উপদ্রব, জেলেদের বরাদ্দ বিতরণে অনিয়ম বন্ধসহ পাঁচ দফা দাবিতে গতকাল রোববার মানববন্ধন করেছে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ভোলা জেলা শাখা। মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য দেন সমিতির জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি এরশাদ আলী, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, দৌলতখান উপজেলা সাধারণ সম্পাদক রিপন, বোরহানউদ্দিন উপজেলা সভাপতি আবু সাঈদ মাঝি প্রমুখ।