জেলেদের সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাটকা সংরক্ষণ কর্মসূচির কারণে বেকার হয়ে পড়ায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২৯০ জন জেলেকে সহায়তা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টায় উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহম্মেদ। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, ২০৩ জন জেলেকে একটি করে গরু, ৬৬ জন জেলেকে একটি করে সেলাই মেশিন ও ২১ জন জেলেকে দুটি করে ছাগল দেওয়া হয়েছে। গত নভেম্বর থেকে চলতি জুন মাস পর্যন্ত মেঘনার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে জেলার হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকায় জাটকা ধরা নিষিদ্ধ ঘোষণা করে মৎস্য অধিদপ্তর।