জেলেপল্লিতে আহাজারি হত্যার বিষয়ে নিশ্চিত নয় পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারের নিখোঁজ জেলেদের পরিবারে চলছে মাতম। তবে বরগুনার পাথরঘাটা ও মহেশখালীর ১১ জন জেলেকে হত্যার বিষয়টি পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। এ ঘটনায় আটক রোহিঙ্গা নাগরিক হামিদুল হককে (৪৫) গতকাল মঙ্গলবার কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করেছে উখিয়া থানার পুলিশ।গতকাল পাথরঘাটা পৌর এলাকার জিয়ামাঠ এলাকার জেলেপল্লিতে গিয়ে কেবল কান্না আর আহাজারির শব্দ শোনা যায়। এই পল্লির নয়জন জেলে নিখোঁজ।জেলেপল্লিতে একচালা ছোট্ট একটি ছাপরাঘরে স্বামী ও তিন ছেলে নিয়ে ফরিদা বেগমের সংসার। বড় ছেলে আর স্বামী সাগরে মাছ ধরে যা আয় করতেন, তা দিয়ে কোনো রকমে সংসার চালত। উপার্জন করার মানুষেরা নিখোঁজ। ছোট দুই ছেলে নিয়ে কোথায় দাঁড়াবেন, কী করবেন ভেবে পাচ্ছেন না তিনি।