প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গতকাল সোমবার জাটকা ধরার দায়ে রাজীব নামের এক জেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফুল ইসলাম ওই আদালত পরিচালনা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন জানান, গতকাল মেঘনা নদীতে জাটকা ধরার সময় রাজীবকে আটক করা হয়। এ সময় তাঁর নৌকা থেকে পাঁচ মণ জাটকা জব্দ করা হয়। পরে তাঁকে ওই শাস্তি দেন আদালত। জাটকা নিধন প্রতিরোধে মেঘনা নদীতে অভিযান অব্যাহত থাকবে।