জেলের জালে ২৬ কেজি ওজনের কাতলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে পদ্মা নদীতে ২৬ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে। গতকাল শনিবার ভোরে সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের টেপুরাকান্দি এলাকায় পদ্মা নদীতে স্বপন মালো নামের এক জেলের বেড় জালে বিশাল আকৃতির এই মাছটি ধরা পড়ে।সকাল আটটার দিকে ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লাহ কাঁচাবাজারে আনা হলে মাছটি দেখতে মানুষের ভিড় জমে যায়। ব্যবসায়ীরাও মাছটি প্রদর্শনের ব্যবস্থা করে দেন। পরে ওই বাজারেরই মাছ বিক্রেতা জগদীশ দাস ২৫ হাজার টাকায় মাছটি কিনে নেন। জগদীশ দাস বলেন, তিনি ঢাকার এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকায় মাছটি বিক্রি করেছেন।শরীয়তুল্লাহ বাজারের প্রবীণ মাছ বিক্রেতা নারায়ণ চন্দ্র মালো (৮১) বলেন, গত ১৫ বছরে এত বড় মাছ এই বাজারে বিক্রি হতে দেখা যায়নি।