জেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের শামলাপুর সমুদ্রসৈকতে গতকাল দুপুরে নৌকার চাপায় এক জেলে মারা গেছেন। নিহত মো. ইয়াছিন মিয়ানমারের নাগরিক। তিনি বাহারছড়া ইউনিয়নের শামলাপুর ঝাউবাগানের রোহিঙ্গা বস্তিতে থাকতেন। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে মাছ শিকার শেষে নৌকাটি কূলে এসে ভেড়ানো হয়। মাছগুলো খালাসের পর নৌকাটি উঠিয়ে রাখার জন্য ঠেলাগাড়িতে তোলার সময় হঠাৎ করে একটি বড় ঢেউ ধাক্কা দেয়। এ সময় ইয়াছিন (৩৮) নৌকার নিচে চাপা পড়ে আহত হন। তাঁকে উদ্ধার করে স্থানীয় উপস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি