প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার দৌলতখান উপজেলার পাতারখাল মেঘনা নদীতে গতকাল মঙ্গলবার মাছধরা ট্রলারের ইঞ্জিনের সঙ্গে গায়ের চাদর পেঁচিয়ে ছোটন মাঝি (৩০) নামের এক জেলে মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাজু মাঝির ট্রলার নিয়ে ছোটনসহ অন্য জেলেরা মেঘনার ভবানীপুর পাতারখাল মাছঘাটসংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে যান। এ সময় ট্রলারের ইঞ্জিনে তাঁর গায়ের চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়।