জেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলার পাখিমারা বিলের জলাধার (টিআরএম) এলাকায় পানি ওঠা-নামার খালে মাছ ধরার সময় স্রোতে পড়ে ইউসুফ আলী (৫৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত আটটার দিকে কপোতাক্ষ নদের সঙ্গে সংযোগ খালে মাছ ধরার সময় স্রোতে পড়ে তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি উপজেলার বালিয়া গ্রামে। জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পাউবো অপরিকল্পিতভাবে সংযোগ খালের বাঁধ কেটে দেওয়ায় এলাকার মৎস্যঘের সব একাকার হয়ে গেছে। এরপর এলাকার লোকজন ওই খালে মাছ ধরত। কিন্তু গত তিন দিনের ভারী বৃষ্টিতে খালের স্রোত আরও বেড়ে যায়। মাছ ধরার সময় খালের মুখে স্রোতে পড়ে ইউসুফ আলীর মৃত্যু হয়েছে।