জেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদে মাছ ধরার সময় মো. সুমন (১৪) নামের এক জেলে নৌকা থেকে পড়ে গিয়ে জালের মধ্যে জড়িয়ে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার তুলাতলা এলাকায় এ ঘটনা ঘটে। সুমন উপজেলার তুষখালী ইউনিয়নের জালখালী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সকালে সুমন ও তার চাচাতো ভাই মো. রাকিব নৌকা নিয়ে বলেশ্বর নদে যায়। সকাল সাড়ে নয়টার দিকে নদ থেকে বেহুন্দি জাল তোলার সময় সুমন নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে জালের মধ্যে জড়িয়ে মারা যায়।