প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের গারালিয়া বিলে মাছ ধরতে গিয়ে গতকাল রোববার শ্রীধাম (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার খাগরিয়া গ্রামে। নিহত ব্যক্তির ভগ্নিপতি অনিল চন্দ্র দাস বলেন, টাঙ্গাইল থেকে ১০-১২ জন জেলের একটি দল গারালিয়া বিলে মাছ ধরতে যান। তাঁরা বেশ কিছুদিন ধরে ওই এলাকায় অবস্থান করছিলেন। অনিলের ভাষ্যমতে, গতকাল সকালে মাছ ধরার সময় নৌকা থেকে শ্রীধাম পড়ে যান। পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার এসআই মফিজুর রহমান বলেন, শ্রীধামের মৃত্যুকে রহস্যজনক মনে করছেন তাঁর স্বজনেরা। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।