জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের সোবাহান মিয়ার পুল-সংলগ্ন খালের অংশ বালু ফেলে ভরাট করার দায়ে একজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে অন্য একজনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বেলা দুইটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইলিয়াসুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় বালু ভরাট বন্ধ ও যন্ত্রপাতি জব্দও করা হয়। খাল ভরাটের দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. এমরান। আর জরিমানা করা ব্যক্তি হলেন আবদুর রব। তাঁরা দুজনই ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. ইলিয়াসুর রহমান বলেন, পরিবেশ আইন অনুযায়ী কোনো ধরনের জলাশয় ভরাট করা যাবে না। এরপরও বালু দিয়ে খাল ও জলাশয় ভরাট চলছিল। ব্রজমোহন কলেজ রোড-সংলগ্ন ফিরোজা মঞ্জিল ও হুদা ভিলার পেছনে ২৬ শতাংশের একটি পুকুরসহ খাল ভরাট করায় সেখানে অভিযান চালানো হয়।