জেসমিনের জামিন বাতিলের আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হল-মার্ক কেলেঙ্কারির ঘটনায় করা মামলায় হল-মার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন বাতিল চেয়ে করা আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন নিষ্পত্তি করে এ রায় দেন। ফলে জেসমিনের জামিন বহাল রয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী রফিক-উল হক।
দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। জেসমিনের পক্ষে ছিলেন আইনজীবী রফিক-উল হক।
গত বছরের ৪ আগস্ট প্রতি মাসে ১০০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা করার শর্তে ১১টি মামলায় জেসমিনের জামিন মঞ্জুর করেন নিম্ন আদালত। এ আদেশের বিরুদ্ধে তাঁর জামিন বাতিল চেয়ে দুদক আবেদন করে। শুনানি নিয়ে ১ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দেন।