জেসিআই চট্টগ্রামের নতুন কমিটি
তরুণ উদ্যোক্তাদের সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চিটাগাং কসমোপলিটনের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার রাতে নগরের র্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি জসীম উদ্দিন নতুন কমিটির সভাপতি গিয়াস উদ্দিনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ওয়াশেকা আয়েশা খান, জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে মেয়র বলেন, দেশকে এগিয়ে নিতে হলে তরুণদের পাশে দাঁড়াতে হবে। আগামী দিনের অর্থনীতিকে সমৃদ্ধ করবেন তাঁরা। তাঁদের হাত ধরেই এগিয়ে যাবে দেশ। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিপূর্ণতা দিতে জনমত গড়ে তুলতে জুনিয়র চেম্বার নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
নতুন কমিটির নির্বাহী সহসভাপতি মাশফিক আহমেদ, সহসভাপতি অসীম কুমার দাশ ও মোহাম্মদ রুবায়েত, সেক্রেটারি জেনারেল জোবায়ের খান, কোষাধ্যক্ষ শহীদুল মোস্তফা চৌধুরী, জেনারেল লিগ্যাল কাউন্সিলর শফিউল আলম রানা। পরিচালকদের মধ্যে রয়েছেন মোহাম্মদ বোরহান উদ্দিন, মো. নুরুজ্জামান, মারজানুর রহমান, গোলাম সরওয়ার চৌধুরী, আশরাফুল আলভী, ফারুক আহমেদ, আবু বকর সাহেদ, শাহাদাত হোসেন চৌধুরী, এস এম ইশতিয়াক উর রহমান। নতুন কমিটি এক বছর দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেসিআইয়ের কেন্দ্রীয় সভাপতি আহমেদ এ রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোরশেদ, কেন্দ্রীয় সহসভাপতি মীর সাহেদ আলী, সাবেক সভাপতি মো. রাইসুল উদ্দিন, মো. শিহাব মালেক, মো. জসিম আহমেদ প্রমুখ।