জোনায়েদ সাকির জনসংযোগ মিরপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী জোনায়েদ সাকি গতকাল বুধবার মিরপুরের সেনপাড়া, মনিপুর, বড়বাগ, পীরেরবাগ, কল্যাণপুর, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়ায় জনসংযোগ করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা নানা সমস্যার কথা তুলে ধরেন তাঁর কাছে।
ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে টেলিস্কোপ প্রতীকে ভোট চান তিনি।
জনসংযোগকালে বাসিন্দারা সাকিকে বলেন, সিটি করপোরেশনের উদাসীনতায় ভোগান্তির শিকার হচ্ছেন তাঁরা। যানজটের কারণে মিরপুর এলাকা থেকে কর্মস্থলে পৌঁছাতে অনেক সময় ব্যয় হয়। কয়েকজন নারী অভিযোগ করেন, নির্মাণসামগ্রী রাস্তার ওপর ও ফুটপাতে রাখার কারণে চলা দায় হয়ে যায়। অনেকে খেলার মাঠ, সাইকেলের পৃথক লেন করার দাবি জানান।