জোবরা গ্রামে জাদুঘর ও আর্কাইভ উদ্বোধন করলেন ড. ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস গত শনিবার গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার স্থান চট্টগ্রামের জোবরা গ্রামে জোবরা জাদুঘর ও আর্কাইভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন প্রথম শাখার প্রায় সব সহকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত ব্যক্তিদের মাঝে উল্লেখযোগ্য হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সেকান্দর খান, ব্যাংক প্রতিষ্ঠার সময় ড. ইউনূসের কাজের সমন্বয়ক অধ্যাপক এইচ আই লতিফী, গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মহিউদ্দিন।
মুহাম্মদ ইউনূস তাঁর বক্তৃতায় জোবরা গ্রামের মানুষ ও বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের পারস্পরিক সহযোগিতায় গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন। তিনি ১৯৭৪ সালে যখন নবযুগ তেভাগা খামার গড়ে তোলেন, সে সময়ে গ্রামের তরুণ ও বয়স্ক মানুষ কীভাবে ভূমিকা পালন করেছেন, সেই স্মৃতিচারণা করেন। বিজ্ঞপ্তি।