জোবেদা সভাপতি, কোহিনুর সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগ পর কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী তিন বছরের জন্য সাবেক সাংসদ জোবেদা খাতুনকে সভাপতি ও কোহিনুর বেগমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ৭১ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে ১৯ জনের নাম ঘোষণা করা হয়েছে। কমিটির বাকি সদস্যদের নাম আগামী মাসের মধ্যেই অন্তর্ভুক্ত করা হবে। গতকাল রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই সম্মেলন হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাফিয়া খাতুন। সম্মেলনের উদ্বোধন করেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অঞ্জলি সরকার।