জোহরা বেগম কাজী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোহরা বেগম কাজী
জোহরা বেগম কাজী

অবিভক্ত বাংলার প্রথম নারী চিকিৎসক অধ্যাপক জোহরা বেগম কাজীর নবম মৃত্যুবার্ষিকী আজ ৭ নভেম্বর। এ উপলক্ষে জোহরা বেগম কাজী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকায় দোয়া ও মাদারীপুর জেলার কালকিনি থানার গোপালপুর গ্রামে তাঁর কবর জিয়ারত করা হবে।
জোহরা কাজী ১৯২৯ সালে আলিগড় মুসলিম মহিলা স্কুল থেকে প্রথম বাঙালি মুসলিম নারী হিসেবে এসএসসি পাস করেন। ২৩ বছর বয়সে ১৯৩৫ সালে তিনি দিল্লির লেডি হাডিং মেডিকেল কলেজ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে এমবিবিএস পাস করেন। এ জন্য পুরস্কার হিসেবে ভাইসরয় পদক পান। ১৯৪৮ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মময় জীবনের স্বীকৃতি হিসেবে তিনি বিএমএ স্বর্ণপদক, রোকেয়া পদক ও একুশে পদক পান। বিজ্ঞপ্তি।