জোড়া যমজের এক শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বুক ও পেট সংযুক্ত অবস্থায় যমজ দুই শিশুর জন্ম হয়েছে। শিশু দুটির মাথা দুটি হলেও ঘাড়ের নিচ থেকে পুরো দেহ একজনের। তবে হাত তিনটি। জন্মের পরপরই একটি শিশু মারা গেছে। উপজেলার চামটা গ্রামের দিনমজুর মোজাম্মেল হকের স্ত্রী হনুফা বেগম (৩২) গতকাল মঙ্গলবার স্থানীয় জোনাইল বাজারের শাফী ক্লিনিকে সন্তান দুটির জন্ম দেন। ক্লিনিকের চিকিৎসক জাহিদুল ইসলাম বলেন, ‘যমজ শিশু দুটির বুক ও পেট সংযুক্ত। তবে তাদের অঙ্গপ্রত্যঙ্গ আলাদাভাবেই কাজ করছে বলে মনে হচ্ছে। কারণ জন্মের পরপরই এক শিশুর মৃত্যু হলেও অপর শিশুটি বেঁচে আছে।’ তিনি বলেন, দুই শিশুর শরীর আলাদা করতে বড় কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শিশুর বাবা মোজাম্মেল হক বলেন, উন্নত চিকিৎসা করানোর সামর্থ্য তাঁদের নেই।