জৈন্তাপুরকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ১৩ উপজেলার মধ্যে সর্বশেষ উপজেলা হিসেবে জৈন্তাপুরকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জৈন্তাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জৈন্তাপুরকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, এএসপি ধীরেন্দ্র মহাপাত্র, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ বক্তব্য দেন।
পরে জৈন্তাপুরের ছয়টি ইউপির বিবাহ রেজিস্ট্রারদের উপস্থিতির মধ্য দিয়ে উপজেলাকে আনুষ্ঠানিক বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়। পরে বাল্যবিবাহমুক্ত ঘোষণার ভিত্তিস্তম্ভ উন্মোচন করা হয়। বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা করার পর উপস্থিত সবাইকে শপথ গ্রহণ করান বিভাগীয় কমিশনার।