জৈন্তাপুরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর ও চিকনাগুল এলাকাবাসীর সংঘর্ষের সময় দোকানপাট পুড়িয়ে দেওয়ার ঘটনায় গতকাল রোববার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। ব্যবসায়ীরা গতকাল চিকনাগুল বাজারে বৈঠক করে আগামী তিন দিনের মধ্যে অগ্নিকাণ্ড-ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণের উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসনকে সময় বেঁধে দিয়েছেন। ব্যবসায়ীরা জানান, এ তিন দিনের মধ্যে প্রশাসন পদক্ষেপ না নিলে তাঁরা আন্দোলন শুরু করবেন।গত শনিবার হরিপুরের কয়েক হাজার লোক চিকনাগুলে হামলা চালিয়ে ভাঙচুরের পর ১২২টি দোকানে আগুন ধরিয়ে দেন। এ ঘটনার প্রতিবাদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন। রাতে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাঁদের দাবির মুখে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিলকে প্রত্যাহার ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের আশ্বাস দেন। এ পর্যায় অবরোধ তুলে নেওয়া হয়।