জৈন্তাপুরে টিলাধসে শিশু দুই ভাইয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিধারা গ্রামে গতকাল মঙ্গলবার টিলাধসে শিশু দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশুদের মা, বাবা ও ছোট বোন।নিহত শিশুরা হলো দেলওয়ার হোসেনের ছেলে ফাহিম আহমদ (৮) ও শাহিন আহমদ (৫)।গ্রামবাসীর বরাত দিয়ে জৈন্তাপুর থানার পুলিশ জানায়, বালিধারা গ্রামের একটি টিলার পাশেই দেলওয়ার হোসেনের বসতঘর। গতকাল সকাল থেকে গ্রামে ভারী বর্ষণের সময় স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ঘরেই ছিলেন দেলওয়ার। বেলা সাড়ে ১১টার দিকে টিলার একাংশ ঘরের ওপর ধসে পড়ে। প্রায় আধা ঘণ্টা পর বৃষ্টি থামলে প্রতিবেশীরা পুলিশকে খবর দিয়ে উদ্ধার তৎপরতায় নামেন। এ সময় শিশু শাহিন ও ফাহিমকে মৃত অবস্থায় পাওয়া যায়। দেলওয়ার, তাঁর স্ত্রী ও এক বছর বয়সী মেয়েকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় কমিউনিটি ক্লিনিকে নেওয়া হয়।ঘটনাস্থল পরিদর্শন করে জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) মুসলিম উদ্দিন জানান, টিলার একাংশ কেটে দেলওয়ার হোসেনের ঘর তৈরি হয়েছিল। এ কারণে টিলাটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ভারী বর্ষণ হওয়ায় টিলার একাংশ ওই ঘরের ওপর ধসে পড়ে হতাহতের ঘটনা ঘটে।