জৈন্তাপুরে দুর্ঘটনায় মা-ছেলে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট-তামাবিল মহাসড়কে বিদ্যুতের খুঁটির সঙ্গে লেগুনার ধাক্কা লেগে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে জৈন্তাপুর উপজেলার বাঘের সড়ক নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সন্ধ্যায় দুজনের মৃত্যু হয়।
জৈন্তাপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী দুজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। নিহত মা হচ্ছেন জাসমিন আক্তার (২২), তাঁর ছেলে মিনহাজ উদ্দিন (৫)। জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের রুপচেং গ্রামের অলিউর রহমানের স্ত্রী জাসমিন ছেলেকে নিয়ে সিলেট বেড়াতে যাচ্ছিলেন।
পুলিশ সূত্র জানায়, লেগুনাটি সিলেট-তামাবিল মহাসড়কের বাঘের সড়ক এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে লেগুনায় থাকা ১৪ জন যাত্রীর মধ্যে মা ও ছেলে ছিটকে পড়ে যায়।