জৈন্তাপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাঠায় বন্যাকবলিত এলাকায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।স্থানীয় লোকজন জানান, ভোরে বৃষ্টি হওয়ায় সারী নদীসহ অন্যান্য নদী উপচে পানি বসতি এলাকায় প্রবেশ করে। চারিকাঠায় আজিরউদ্দিনের বাড়ি বন্যাকবলিত হয়ে পড়লে পরিবারের সদস্যদের নিরাপদে স্থানান্তর করার সময় তাঁর পাঁচ বছরের মেয়ে রুমা বেগম পানিতে ডুবে নিখোঁজ হয়ে পড়ে। এলাকাবাসী ঘণ্টা খানেক খোঁজাখুঁজির পর রুমার মৃতদেহ উদ্ধার করেন। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।