জৈন্তাপুরে বিডিআর ও বিএসএফের পতাকা বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জৈন্তাপুর সীমান্তে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গোলাগুলির ঘটনায় গতকাল সোমবার কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। আজ মঙ্গলবার বিডিআরের মহাপরিচালক সিলেট আসার কথা রয়েছে। বিডিআর সূত্র জানায়, দুপুর ১২টা ১০ মিনিট থেকে সাড়ে ১২টা পর্যন্ত সীমান্তের ১২৮৫নং মেইন পিলারের ১-এসএ সাব-পিলারের কাছে এ বৈঠক হয়। বিডিআরের পক্ষে জৈন্তাপুর ফাঁড়ির কোম্পানি কমান্ডার জহিরুল হক বৈঠকে নেতৃত্ব দেন। ২১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার জহিরুল আলম প্রথম আলোকে বলেন, বৈঠকে বিরোধপূর্ণ ডিবির হাওরে মাছ ধরা ও পানি ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে।