জৈন্তাপুরে শ্রমিকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জৈন্তাপুর উপজেলার দিঘারাইল প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী সারি নদীর তীর থেকে পুলিশ গত বৃহস্পতিবার রাতে জামাল উদ্দিন (২২) নামের বালুমহালের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির বাড়ি জৈন্তাপুরের ডৌডিক ইন্দাজুর গ্রামে।