জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের বিরাইমারা কদমখাল এলাকায় ট্রাকচাপায় গোবিন্দ দাস (২৬) নামে এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। গতকাল রোববার বিকেল পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় জনতা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপূজা দেখে উপজেলার আলুবাগান গ্রামের গোবিন্দ দাস মোটরসাইকেলে আরও দুজনকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি ট্রাক তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই গোবিন্দ নিহত হন।