জৈব সার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর পৌরসভায় মানব বর্জ্য, পোলট্রি বর্জ্য, গৃহস্থালি ও হাট-বাজারের আবর্জনা দিয়ে জৈব সার তৈরি করা হবে। গত শনিবার সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সেলামির চালা এলাকায় এ ধরনের একটি প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান। ওই প্রকল্পের কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা দেবে ওয়াটারএইড বাংলাদেশ। প্রকল্পটি যৌথভাবে পরিচালনা ও বাস্তবায়ন করবে বেসরকারি সংস্থা বাসা ও সখীপুর পৌরসভা। অনুষ্ঠানে পৌরসভার মেয়র আবু হানিফ আজাদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাসার নির্বাহী পরিচালক এ কে এম সিরাজুল ইসলাম, ওয়াটার এইডের টেকনিক্যাল অ্যাডভাইজার আবদুল্লাহ আল মুয়ীদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, সহকারী কমিশনার (ভূমি) শাজাহান আলী প্রমুখ।