জৈব সারের চাহিদা পূরণ করতে পারে ধৈঞ্চার চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটিকে ফসল চাষের উপযোগী রাখতে জৈব সারের বিকল্প নেই। আর সেই জৈব সারের চাহিদা পূরণ করতে পারে ধৈঞ্চার চাষ। জ্বালানি কাঠের চাহিদা পূরণ এবং হাওরাঞ্চলে ঘরবাড়ি ও রাস্তাঘাট ঢেউয়ের আঘাত থেকে রক্ষা করতে পারে ধৈঞ্চাগাছ। অল্প জমি থেকে অধিকসংখ্যক মানুষের খাদ্য সংগ্রহ করতে ধৈঞ্চার চাষ বাড়াতে হবে।গতকাল বুধবার মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের প্রশিক্ষণ মিলনায়তনে হাওর এলাকায় ধৈঞ্চার চাষ সম্প্রসারণ কর্মসূচির আওতায় এক দিনের কর্মশালায় কৃষিবিদ, মৃত্তিকা বিজ্ঞানি ও কৃষকেরা এই অভিমত ব্যক্ত করেছেন।মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল জলিল মিয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আবদুল আউয়াল মোল্লা। স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা নরেশ চন্দ্র বাড়ৈ। ধৈঞ্চা বিষয়ে মূল উপস্থাপক আবদুল আউয়াল মোল্লা।মূল প্রবন্ধে আবদুল আউয়াল বলেন, ফসলের উৎপাদন ও চাষাবাদের জন্য সবুজ সার হিসেবে ধৈঞ্চার চাষ সম্প্রসারণের বিকল্প নেই। ধৈঞ্চা চাষে জমিতে ভালো ফসল ফলে। মাটি ক্ষয় হয় না। ধৈঞ্চার ডালপালা কাঠ হিসেবে ব্যবহার কারা হয়। এ ছাড়া ধৈঞ্চার পাতা ও বীজ পশুখাদ্য হিসেবেও ভালো। কর্মশালায় আরও বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল আউয়াল ভূঁইয়া, জেলা মৎস্য খামারের ব্যবস্থাপক নৃপেন্দ্র চন্দ্র দাস, মৃত্তিকা উন্নয়ন গবেষণা কেন্দ্র সিলেটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শফিকুজ্জামান প্রমুখ।