জৈবপ্রযুক্তি সমেঞ্চলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বায়োটেকনোলজি ফর বেটার টুমরো’ শীর্ষক জৈবপ্রযুক্তিবিষয়ক এক আন্তর্জাতিক সমেঞ্চলন গতকাল শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্স ও ভারতের মাইক্রোবায়োলজি সোসাইটির যৌথ উদ্যোগে দিনব্যাপী এ সমেঞ্চলন আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিজানউদ্দিন। অনুষ্ঠানে সারা দেশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্ধশতাধিক গবেষণা নিবন্ধ প্রদর্শনীর আয়োজন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।