প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীতে কয়েকজন সাহিত্য ও সংস্কৃতিকর্মীর উদ্যোগে ‘জোছনা-বিলাস’ উৎসব পালন করা হয়েছে। গত শুক্রবার রাত ১১টায় নগরের কাজীরবাজার ব্রিজের পাশে একটি উন্মুক্ত নৌকায় এ উৎসব শুরু হয়। এ সময় সিলেট অঞ্চলের গীতিকারদের লেখা গান পরিবেশন করেন বাউল বশিরউদ্দিন সরকার, অরূপ বাউল, উজ্জ্বল চক্রবর্তী, পলাশ তালুকদার, গায়ত্রী ধর প্রমুখ। এতে লেখক-প্রকাশক মোস্তফা সেলিম, কবি পুলিন রায়, সঞ্জয় কুমার নাথ, নাট্যসংগঠক হুমায়ূন কবীর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরকার সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।