জোট-সমর্থিত প্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত-৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন পৌর নির্বাচনে মহাজোট-সমর্থিত মেয়র পদপ্রার্থীর একদল কর্মী গতকাল সোমবার চারদলীয় জোট-সমর্থিত মেয়র পদপ্রার্থীর কর্মীদের ওপর হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ছয় ব্যক্তি আহত হয়েছেন।আহত ব্যক্তিরা হলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. বেলায়েত (৩২), শ্রমিক দলের সভাপতি সায়েম (৩০), শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন (২৫), শ্রমিক দলের কর্মী আইয়ুব আলী (২৮), আ. রহিম (২৬) ও রহিম বখস্ (৩০)। আলাউদ্দিনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।