জোট সম্প্রসারণে সমমনাদের সঙ্গে শিগগির বৈঠক বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারবিরোধী আন্দোলন কর্মসূচি নির্ধারণ ও জোট সম্প্রসারণের বিষয়ে সমমনা দলগুলোর সঙ্গে শিগগিরই বৈঠকে বসবে বিএনপি।গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন দলীয় নেতা-কর্মীদের দেখতে গিয়ে বিএনপির মহাসচি খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের এ কথা জানান। বিএনপির সিরাজগঞ্জের কাজীপুর শাখার সাধারণ সম্পাদক রবিউল হাসান, যুবদলের নেতা খোকন, শ্রমিকদলের নেতা বাবুল সন্ত্রাসী হামলায় আহত হয়ে শমরিতা হাসপাতালে ভর্তি হন। তাঁদের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, সরকার দেশের মানুষের কল্যাণে কোনো কাজ না করে বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালানোয় ব্যস্ত হয়ে পড়েছে। খোন্দকার দেলোয়ার বলেন, অচিরেই সমমনা দলগুলোর সঙ্গে বসে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। জোট সম্প্রসারণের বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব আলোচনায় বসবে।