জোট সরকারের জ্বালানি প্রতিমন্ত্রীকে দুদকের জিজ্ঞাসাবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোট সরকারের জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনকে গতকাল বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভৈরব সেতু নির্মাণে দুর্নীতি বিষয়ে সন্ধ্যায় দুদক কার্যালয়ে তাঁকে দুই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।জিজ্ঞাসাবাদের পর মোশাররফ হোসেন সাংবাদিকদের কাছে দাবি করেন, ভৈরব সেতু নির্মাণে কোনো দুর্নীতি হয়নি। সব নিয়ম মেনেই সবকিছু করা হয়েছে।