জোট সরকারের শেষ সময়ে ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৬ সালে বাংলাদেশে যখন নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে, তখন বাংলাদেশে ক্ষমতাসীন চারদলীয় জোটের সঙ্গে ভারতের সম্পর্কের বেশ টানাপোড়েন চলছে। সম্পর্কের ওই টানাপোড়েন আগামী নির্বাচনে কী ধরনের প্রভাব ফেলতে পারে এবং নির্বাচনী প্রচারণায় তা কীভাবে কাজে লাগানো হতে পারে, নিজেদের মতো তা পর্যালোচনা করে ঢাকায় মার্কিন দূতাবাস।এ বিষয়ে ২০০৬ সালের ২২ আগস্ট ঢাকায় মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে একটি তারবার্তা পাঠানো হয়। গত ৩০ আগস্ট উইকিলিকসের ফাঁস করা মার্কিন দূতাবাসের কূটনৈতিক তারবার্তায় এ কথা বলা হয়েছে।তারবার্তায় বলা হয়, অক্টোবরে সার্ক শীর্ষ সম্মেলন এবং পরের বছর মার্চে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভারত সফরের মধ্যবর্তী সংক্ষিপ্ত সময়টুকু বাদে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে আবার টানাপোড়েন দেখা দিয়েছে। বিরোধী দল আওয়ামী লীগকে ভারতের সমর্থন, বর্তমান সরকারের বিরোধিতা এবং নির্বাচনের আগে জোট সরকারের ভারতবিরোধী বাগাড়ম্বরের ঝোঁক ও নির্বাচনের সময় বিভিন্ন পক্ষ থেকে ‘ইন্ডিয়া কার্ড’ খেলতে শুরু করায় সম্পর্কের আরও অবনতি হতে পারে বলে মনে হচ্ছে। তবে সীমান্ত সংঘাত বন্ধে দুই দেশের সাম্প্রতিক পদক্ষেপ থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কোনো পক্ষই সত্যিকারের সংকট নিয়ে আগ্রহী নয়।২০ থেকে ২২ মার্চ প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভারত সফরের সময় দুই দেশের কোনো সমস্যার সমাধান হয়নি। পররাষ্ট্রসচিব হেমায়েত উদ্দিনের মতে, বাংলাদেশ একাধিক বিষয় নিয়ে আলোচনায় অগ্রসর হলেও ভারতের বাধায় কিছুই হচ্ছে না, এটা সুযোগের অপচয়। তবে ভারতীয় হাইকমিশন বলেছে, ভারতের রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের সঙ্গে বৈঠকের সময় খালেদা জিয়া নির্ধারিত সময়ের ২০ মিনিট দেরিতে পৌঁছে সবকিছু এলোমেলো করে দেন।জুলাইতে ঢাকায় সার্ক মন্ত্রীদের বৈঠকের আগে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ই আহমেদ বাংলাদেশের সামাজিক-রাজনৈতিক ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং একটি ধর্মনিরপেক্ষ লক্ষ্যের কথা উল্লেখ করেন, যা মূলত আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান। এর পর থেকে বাংলাদেশে সরকার-সমর্থকেরা ভারতীয় মন্ত্রীর ওই ‘দলীয় মন্তব্যের’ সমালোচনা করছেন।তারবার্তায় আরও বলা হয়, বাংলাদেশে নির্বাচনের সময় সংঘাতের ঘটনা ঘটে থাকে এবং আগামী ২০০৭ সালের জানুয়ারিতেও এর ব্যত্যয় ঘটবে না। আর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে ‘ইন্ডিয়া কার্ড’, তা সে নয়াদিল্লি কিংবা ঢাকা যে পক্ষ থেকেই খেলা হোক না কেন। বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি এবং তাদের জোট শরিক জামায়াত এ কার্ড খেলবে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায়, যেখানে ভারতবিদ্বেষী মনোভাব তুঙ্গে। তারা ধুয়ো তুলবে, বাংলাদেশের ইসলাম ও জাতীয়তাবাদ ধ্বংস এবং নিজেদের অনুগত আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র চালাচ্ছে ভারত।তবে আওয়ামী লীগের নেতারা ব্যক্তিগতভাবে মার্কিন কূটনীতিকদের জানান, তাঁরা আগামী নির্বাচনে ভারতীয় আর্থিক সহায়তায় জেতার ব্যাপারে বেশ আশাবাদী।