প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী শুক্রবার থেকে বিশ্ব তাবলিগ জামাতের প্রস্তুতিমূলক পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু হচ্ছে। ২৪ নভেম্বর শেষ দিনে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোড় ইজতেমা। এ উপলক্ষে বিশ্ব ইজতেমা মাঠ ও এর আশপাশের এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। এখানে আগামী বছরের ৮ জানুয়ারি প্রথম দফায় তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হবে। ১০ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হবে। বাসস