জোবাইর বাহিনীর প্রধান অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সন্ত্রাসী ‘জোবাইর’ বাহিনীর প্রধান মো. রফিক ও ওরফে কালা জোবাইরকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার পরিত্যক্ত একটি বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, হত্যা, ডাকাতি, মানবপাচার, মাদকসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় হারিয়াখালী এলাকার একটি পরিত্যক্ত বাসায় অভিযান চালিয়ে জোবাইরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি ও ৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী হারিয়াখালী এলাকার একটি চিংড়ি খামারের জঙ্গলের ভেতর থেকে আরও একটি এলজি ও তিনটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।