জোবায়দার বিরুদ্ধে মামলায় রুলের শুনানি ২২ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলার বৈধতার প্রশ্নে হাইকোর্টের দেওয়া রুলের শুনানির জন্য ২২ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, রুল শুনানির জন্য দুদকের পক্ষে আবেদন করা হলে আদালত চূড়ান্ত শুনানির জন্য দিন ধার্য করেন। এর আগে ২ এপ্রিল এই রুলে দুদক পক্ষভুক্ত হয়।
দুদক সূত্র জানায়, ২০০৭ সালে তারেক রহমান, তাঁর স্ত্রী জোবায়দা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে প্রায় পৌনে পাঁচ কোটি টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে মামলা করে দুদক। ওই মামলায় অভিযোগ করা হয়, জোবায়দা রহমান তাঁর স্বামী তারেক রহমানকে এ সম্পদ অর্জনে সহায়তা করেন।